Description
আমরা সবাই জানি আমাদের দেশ থেকে অসংখ্য প্রোডাক্ট বিদেশে যায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সেই প্রিমিয়াম কোয়ালিটি কি আমরা নিজেরা ব্যবহার করতে পারি? বেশিরভাগ সময় সেরা জিনিসগুলো চলে যায় ওয়েস্টার্ন মার্কেটে, আর যেগুলো দেশে থাকে, সেগুলোর দাম হয়ে যায় অনেকের নাগালের বাইরে।
এই চিন্তা থেকেই আমাদের IRIS ব্যাগের যাত্রা শুরু।
IRIS শুধু একটা ব্যাগ না এটা একটা প্রক্রিয়া, একটা ধৈর্যের গল্প। আমরা এই ব্যাগটি তৈরি করেছি একদম এক্সপোর্ট কোয়ালিটির গরুর চামড়া দিয়ে, আর সাথে ব্যবহার করেছি এক্সপোর্ট স্ট্যান্ডার্ড ডেনিম। কিন্তু এখানে পৌঁছানোটা সহজ ছিল না।
১২ বার স্যাম্পলিং করার পর আমরা পেয়েছি এই ফাইনাল শেইপ। প্রতিটা কার্ভ, প্রতিটা কাট বারবার পরিবর্তন করে, পরীক্ষা করে, ঠিক করা হয়েছে।
মেটাল পার্টসগুলো? সবই ইমপোর্টেড। জিপারগুলোও এক্সপোর্ট প্রোডাক্টে ব্যবহৃত হয় এবং আমরা এগুলোকে কাস্টম কালার করেছি, যেন ব্যাগের থিমের সাথে পুরোপুরি মিলে যায়।
লেদার ম্যাচ করার জন্য আমরা ৯টা আলাদা কালার ট্রাই করেছি, প্রতিটা কালারের আবার ৪-৫টা করে শেড। ডেনিম ফ্যাব্রিকটা ৭ বার ওয়াশ করার পর আমরা সেই পারফেক্ট শেডটা পেয়েছি। এমনকি সুতা পর্যন্ত আমরা ম্যাচ করেছি যাতে কোনো ছোট ডিটেইলও ব্যাগের লুক নষ্ট না করে।
এই পুরো প্রসেসে লেগেছে ২৪ দিন অক্লান্ত পরিশ্রম, অসংখ্য ভুল-শুদ্ধি, আর একটা জিনিস ঠিক রাখার চেষ্টা: কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ না করা।
ব্যাগের সাথে আপনারা কুশিকাটার যে চার্মটি পাবেন সেটি দেওয়ার পরিকল্পনা আমাদের আগে ছিল না। ব্যাগগুলো বানানোর পরে আমাদের মনে হয় এর সাথে আপনাদেরকে ছোট্ট একটি উপহার দেওয়া উচিত।
কুশিকাটার এই চার্ম গুলা কিন্তু বাড়ানোর জন্য দুই ধরনের সুতো পাওয়া যায়, ১- Summer cotton yarn, ২- Milk cotton yarn। এই দুইটার মধ্যে Milk cotton yarn সুতাহাটা নরম এবং ব্যাগের সাথে বেশি মানানসই ও এবং দামটাও একটু বেশি। আমরা এখানেও কোন কম্প্রোমাইজ না করে Milk cotton yarn টাই ব্যবহার করি। এটি খুলে আপনারা অন্য কিছুর সাথে বেঁধেও রিং হিসেবে ব্যবহার করতে পারেন।
আমাদের ইচ্ছে ছিল একটাই এক্সপোর্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট, যা আমরা নিজেরা গর্ব করে ব্যবহার করতে পারি।
আর সবকিছুর পরেও, আমরা চেষ্টা করেছি এই ব্যাগের দামটা যেন সবার নাগালের মধ্যে থাকে।
IRIS আপনার স্টাইলের সাথে এমনভাবে মিশে যাবে, যেন এটা আপনারই একটা অংশ।
এটা শুধু একটা ব্যাগ না এটা আমাদের পরিশ্রম, আমাদের জেদ, আর আমাদের ভালোবাসা।
Be the Rare.
Bangla Eco








Reviews
There are no reviews yet.